Unipuler AcademyUnipuler Academy
  • Home
  • Locations
  • Services
  • Products
  • Jobs / Careers
  • Contact
  • Blog
  • News
  • Login
Cart0 Start a project ↗
Home› News› ইরানের উপকূল থেকে মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি?
ইরানের উপকূল থেকে মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি? View larger
Politics

ইরানের উপকূল থেকে মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি?

ইরান উপকূল থেকে মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন? যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার ইরান উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছিল। উপগ্রহের...

Status
Published
Date
2026-04-13 21:14:57
Author
Unipuler News

ইরান উপকূল থেকে মাত্র ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন?

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত শনিবার ইরান উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছিল। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এ কথা জানিয়েছে।

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার শুরু পর যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজের সবচেয়ে কাছের অবস্থান এটি বলে জানিয়েছে বিবিসি।

উপগ্রহের ছবিতে দেখা গেছে, গত শনিবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থান করছে, যা ইরানি উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণে।

উপগ্রহের ছবি দৃশ্যমান আরও দুটি কাছাকাছি যুদ্ধজাহাজ রয়েছে, যা আকার ও গঠনে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। এগুলো ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারে।

সূত্র: বিবিসি।

  ১৬: ১২ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে, হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ নতুন পোস্টে হুমকি দিয়ে বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের ‘অ্যাটাক শিপ’ (আক্রমণকারী জাহাজ) ধ্বংস করে দেওয়া হবে।

এর আগে ট্রাম্প ইরানের সব বন্দর অবরোধ করার ঘোষণার সময় জানিয়ে দেন। আজ ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) অবরোধ শুরুর কিছুক্ষণ পরে ট্রুথ সোশ্যালে হুমকি দিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের স্বল্পসংখ্যক তথাকথিত “ফাস্ট অ্যাটাক শিপে” (দ্রুতগামী আক্রমণকারী জাহাজগুলো) আমরা এতদিন আঘাত করিনি, কারণ সেগুলোকে আমরা খুব একটা বড় হুমকি মনে করিনি।’

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘সতর্কবার্তা: এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের আওতায় থাকা এলাকার ধারেকাছেও আসে, তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। সমুদ্রপথে মাদক ব্যবসায়ীদের নৌকা ধ্বংস করতে আমরা যে পদ্ধতি ব্যবহার করি, এদের ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা হবে।’

সূত্র: আল–জাজিরা।

১৫: ৫১

ইরানের সব বন্দর অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সময় অনুযায়ী ইরানের সব বন্দর অবরোধ শুরু হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে।

ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ শুরু হয়।

সূত্র: আল–জাজিরা।

১৪: ৩৮ মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)–এর লোগো মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)–এর লোগোছবি: সেন্টকমের ওয়েবসাইট থেকে নেওয়া

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে, মার্কিন বাহিনীর হুমকি

ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্বে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নাবিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এই হুমকি দিয়েছে।

সেন্টকমের বার্তায় বলা হয়েছে, ‘অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তা পথিমধ্যে আটক, পথ পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজটি কোন দেশের পতাকাবাহী, সেটি এখানে বিবেচনা করা হবে না।’

এতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলোর চলাচলে কোনো বাধা দেবে না মার্কিন বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালি অবরোধ করার সময় ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ শুরু হওয়ার কথা। তার আগে এই হুমকি দিল মার্কিন বাহিনী।

সূত্র: আল–জাজিরা।

১৩: ২৪  

ইরানের বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের জন্য ‘কঠিন অভিযান’ হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর ও হরমুজ প্রণালি অবরোধ করতে যাচ্ছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এই অবরোধ এক ‘কঠিন অভিযান’ হবে বলে মনে করেন তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ ইসলামি।

ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল ১০ টায় (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) মার্কিন বাহিনীর অবরোধ শুরু হওয়ার কথা। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মুহাম্মদ ইসলামী আল–জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর থেকে এবং ইরানের বন্দরের পথে যাওয়া জাহাজ আটকে দেওয়ার চেষ্টা করলে তা ঝুঁকিপূর্ণ হবে। তিনি বলেন, ‘এটি একটি প্রশ্ন যে মার্কিন বাহিনী কি এই বিশাল জলপথে ট্যাঙ্কার এবং সুপারট্যাঙ্কারগুলিকে থামাতে সক্ষম হবে?’ তাঁর মতে, এটা মার্কিন বাহিনীর জন্য ‘কঠিন অভিযান’ হবে।

মুহাম্মদ ইসলামি জোর দিয়ে বলেন, ইরান বর্তমানে প্রবল সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তারা চাইবে না যে তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জোগান বন্ধ হয়ে যাক। 

তেহরান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলেন, আমেরিকানদের প্রতি একটি খুব শক্তিশালী বার্তা পাঠাতে চায় ইরান। যদিও অধিকাংশ দেশ চলমান সংকটের কূটনৈতিক সমাধানের কথা ভাবছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে উভয় পক্ষের (ইরান ও যুক্তরাষ্ট্র) জন্যই অনেক বড় এক পদক্ষেপ।

সূত্র: আল–জাজিরা।

  ১২: ৪৮ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকাছবি: রয়টার্স

ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধ করার ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করলে তা বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশের অনেক দিক এখনও অস্পষ্ট রয়েছে।

ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করবে দেবে। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় আজ রাত ৮টা) এই অবরোধ শুরু হবে। 

যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটে অস্থির বিশ্বে সংতট আরও বাড়বে।

আজ ইরানসংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বলে জানা গেছে। কেপলার এবং এলএসইজি-এর শিপিং ডেটা বলছে, ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে মার্কিন অবরোধের নির্ধারিত সময়ের আগে হরমুজ প্রণালি ছেড়ে গেছে ট্যাঙ্কার দুটি।

সূত্র: আল–জাজিরা।

১১: ০০

যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি অবৈধ, দস্যুতার শামিল: ইরানি সশস্ত্র বাহিনী

আইআরজিসির নৌযানে ইরানের এক সামরিক কর্মকর্তা আইআরজিসির নৌযানে ইরানের এক সামরিক কর্মকর্তাফাইল ছবি: রয়টার্স

ইরানের বন্দর অবরোধের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে, তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। ওয়াশিংটনের এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে একে ‘দস্যুতার শামিল’ বলে অভিহিত করেছে তারা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। শত্রুপক্ষ-সংশ্লিষ্ট কোনো জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে দেওয়া হবে না।

এ ছাড়া উপসাগরীয় অন্যান্য দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তায় ইরানের সেনাবাহিনী বলেছে, এই অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা ‘সবার জন্য, নতুবা কারও জন্যই নয়’। যদি ইরানের বন্দরগুলোকে যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু করে, তাহলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।

তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা

১০: ২৭

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ

লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১৩ এপ্রিল ২০২৬ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ১৩ এপ্রিল ২০২৬ছবি: এএফপি

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত আছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) খবরে এই তথ্য জানানো হয়।

এনএনএর খবরে বলা হয়, দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি তারা কামান দিয়ে গোলা ছুড়েছে। ফসফরাস শেল নিক্ষেপ করেছে। ড্রোন দিয়েও হামলা চালিয়েছে।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, লেবানন ও দেশটির জনগণের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: আল–জাজিরা

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনার সময় ‘নেতানিয়াহুর ফোন সবকিছু বদলে দিয়েছে’: আরাগচি

৫ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনার সময় ‘নেতানিয়াহুর ফোন সবকিছু বদলে দিয়েছে’: আরাগচি ০৯: ০৫

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান।ফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার ক্রমবর্ধমান আহ্বানে এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান।

অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ট্রাম্পের কথা মাথায় রেখেই লেখা হয়েছিল।

বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেনান। তিনি গত শনিবার এমএস নাউকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাঁকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে।

ট্রাম্প সম্পর্কে ব্রেনান বলেন, ‘এই ব্যক্তি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন।’

ব্রেনান আরও বলেন, ‘আমি মনে করি, ২৫তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।’

ব্রেনানের মতে, ট্রাম্প এতটাই বড় ধরনের ঝুঁকি যে তাঁকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়। কারণ তাঁর হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডারসহ বিপুল সামরিক শক্তি রয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন

আমি এই পোপের একদমই ভক্ত নই: সমালোচনার জবাবে খ্যাপাটে ট্রাম্প

৮ ঘণ্টা আগে আমি এই পোপের একদমই ভক্ত নই: সমালোচনার জবাবে খ্যাপাটে ট্রাম্প ০৮: ২৫

ইরানি বন্দর অবরোধে ট্রাম্পের পদক্ষেপে যোগ দেবে না যুক্তরাজ্য

মানচিত্রে হরমুজ প্রণালি মানচিত্রে হরমুজ প্রণালিছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ও সেনা ইরানি বন্দর অবরোধে ব্যবহৃত হবে না। তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোনবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, তাঁরা নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালি খোলা রাখার নীতিকে সমর্থন করে যাবেন, যা বৈশ্বিক অর্থনীতিসহ যুক্তরাজ্যের মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি।

তথ্যসূত্র: বিবিসি

আরও পড়ুন

ইরান যুদ্ধের জেরে বিদেশি বিনিয়োগে কি দুবাইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে ইস্তাম্বুল

৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধের জেরে বিদেশি বিনিয়োগে কি দুবাইয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে ইস্তাম্বুল ০৭: ৪৯

হরমুজ প্রণালি থেকে মার্কিন ডেস্ট্রয়ারের ‘পিছু হটার’ ভিডিও প্রকাশ করল আইআরজিসি

আইআরজিসির একটি নৌযান আইআরজিসির একটি নৌযানফাইল ছবি: রয়টার্স

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে হরমুজ প্রণালির পূর্ব অংশে আইআরজিসির নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোর পিছু হটার দৃশ্য দেখানো হয়।

রোববার এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলে, হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে শুধু বেসামরিক জাহাজগুলোই এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে।

মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন নাকচ করেছে ইরান।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এ–সংক্রান্ত দাবি স্পষ্টভাবে নাকচ করে। সেন্টকম বলেছিল, মার্কিন জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। সেখানে অভিযান চালানো হয়েছে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরও পড়ুন

কাছাকাছি গিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেস্তে গেল চুক্তি, কী কারণ বলছে ইরান

৭ ঘণ্টা আগে কাছাকাছি গিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেস্তে গেল চুক্তি, কী কারণ বলছে ইরান ০৭: ০৫

ইরান আলোচনায় ফিরে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজেছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় ফিরে না এলেও তাঁর কোনো সমস্যা নেই।

ফ্লোরিডা থেকে ফিরে ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

শান্তি আলোচনায় ইরানের ফেরা না–ফেরা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ফিরে আসুক বা না আসুক, আমার কিছু যায় আসে না। তারা না ফিরলেও আমার সমস্যা নেই।’

পাকিস্তানের ইসলামাবাদে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এর এক দিন পর গতকাল রোববার ট্রাম্প এই মন্তব্য করলেন।

তবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ‘ভালোভাবেই বজায় আছে’।

তথ্যসূত্র: বিবিসি

০৬: ৩৩

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ‘খুব কাছাকাছি’ ছিল ইরান: তেহরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিফাইল ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গত সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছে গিয়েছিল।

গতকাল রোববার এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান এই যুদ্ধের অবসান ঘটাতে সদিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল।

আব্বাস আরাগচি আরও বলেন, ইসলামাবাদে যখন দুই পক্ষ একটি চুক্তি থেকে মাত্র ‘কয়েক ইঞ্চি’ দূরে ছিল, তখন তেহরান অপর পক্ষের চরম অবস্থান, লক্ষ্য পরিবর্তন ও অবরোধের মুখোমুখি হয়।

তথ্যসূত্র: এএফপি

০৫: ৫৩

পোপের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ চতুর্দশ লিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ চতুর্দশ লিওফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার রাতে পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন।

ইরান যুদ্ধ বিষয়ে পোপের অবস্থানের নিন্দা করে ট্রাম্প বলেন, তিনি পররাষ্ট্রনীতিতে ভীষণ খারাপ।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না, যিনি বলেন, পরমাণু অস্ত্র রাখা ঠিক আছে…তিনি এমন একজন ব্যক্তি, যিনি মনে করেন না যে, পরমাণু অস্ত্র চাইছে—এমন কোনো দেশের সঙ্গে আমাদের খেলা-তামাশা করা উচিত—যাতে তারা পৃথিবী ধ্বংস করতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই।’

প্রথম আমেরিকান পোপ লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য, ইরানের জনগণের বিরুদ্ধে তাঁর হুমকিকে ‘প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে তিনি তাঁর ট্রুথ সোশালে পোপকে নিয়ে দীর্ঘ সমালোচনামূলক পোস্ট দেন। ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।

তথ্যসূত্র: সিএনএন

আরও পড়ুন

অনড় ইরান সরকার সমর্থকদের সড়কে থাকার আহ্বান জানিয়েছে

৯ ঘণ্টা আগে <img class="qt-image image" src="https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2026-04-13%2F6iovh0pg%2FPro-government-Demonstrators-Rally-In-Tehran.jpg?rect=0%2C0%2C590%2C393&w=80&auto=format%2Ccompress&fmt=avif" sizes="(max-width: 500px) 98%, (max-width: 875px) 48%, 23%" srcset="//media.prothomalo.com/prothomalo-bangla%2F2026-04-13%2F6iovh0pg%2FPro-government-Demonstrators-Rally-In-Tehran.jpg?rect=0%2C0%2C590%2C393&w=80&auto=format%2Ccompress&fmt=avif 80w,//media.prothomalo.com/prothomalo-bangla%2F2026-04-13%2F6iovh0pg%2FPro-gover
Back to News
Keep exploring

Related News

Eos in amet Nam est repudiandae aut dolores ex sunt illo suscipit enim consequatur Officia aliqua Facere ad aut molestiaexfgbsdfgdfgsdfg ‘কখনো ভাবিনি যে, একটা বোর্ড এত নগ্নভাবে ভেঙে দিতে পারে’দুই মেয়াদে আমিনুল ইসলাম বিসিবি সভাপতি ছিলেন ১০ মাস। এই সময়ে অনেক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট, টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার মতো সিদ্ধান্তও হয়েছে। আমিনুলের সভাপতি হওয়া যেমন প্রশ্নবিদ্ধ ছিল, তেমনি বিসিব... প্রতি মাসে ১০,০০০ টাকার পণ্য/সেবা ক্রয় গ্যারান্টি সহ উদ্যোক্তা তৈরির বিশেষ উদ্যোগপ্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠান Unipuler দেশের তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী এক বছরের মধ্যে সারা বাংলাদেশ থেকে ৫০০ জন উদ্যোক্তাকে সম্পূর্ণ আওতায় নিয়ে এসে ব্যবসা শুরু থেকে প... নারীরা লড়েছেন সমানতালে, এখন কেন আড়ালেনিজস্ব প্রতিবেদক, ঢাকা ‘৫ আগস্ট–পরবর্তী সময়ে খেয়াল করি, দৃশ্যপট থেকে আমি কমপ্লিট (পুরোপুরি) নাই। ভ্যানিশ (অদৃশ্য) হয়ে গেছি। ক্যামেরা কিছু ছেলেদের ফোকাস (আলোকপাত) করে, তারা আন্দোলনের মহানায়ক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের...

Have an ambitious brief?

Let’s make it move ↗
Unipuler Academy
  • Home
  • Profile
  • Locations
  • Services
  • Products
  • Posts
  • Contact
  • Login
academy@unipuler.com

London, Greater London, United Kingdom

Independent thinking. Connected delivery.© 2026